Poetry

উড়াল মন

July 8, 2025

Original Author অমল সরকার

249 views

কবিতা 

উড়াল মন 

অমল সরকার 

যৌবনের লৌহশকট দিয়ে গড়া
খাঁচা টি তে একটি পাখি পোষা
যাকে খাবার দিয়ে বুলি শিখানো
যালতাম সেও তাই বলতো মুখে। 

আমি আদর করতাম সে করতো
আমি কাছে টেনে নিলে সে নিতো
আমি কোলে নিলে ও কোলে নেয়
আমি চুমু খেলে ও গালে চুমু দেয়। 

এইভাবে দুই জন দুইজনের হয়েছি
আমার কষ্ট তার হৃদয়ে ব্যথা লাগে
পাখিটির কিছু হলে আমার ও হয়
আমরা দুই আত্মা এক হয়েছিলাম
আলাদা করে বেছে ফেলা মুশ্কিল। 

এই ভাবে কেটে যায় রাত কাটে দিন
আমি হয়ে যাই তার ভালবাসার  ঋন
এক দিন দেখি খাঁচা আমার আছে
পাখি টি উড়াল দিয়েছে এক টি গাছে। 
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 2 weeks ago

    ভালো লিখেছেন ভাই। শুভেচ্ছা জানবেন। আসসালামু আলাইকুম।