Posts

কবিতা

নুয়ে পড়ি তার চরণে (Premium)

July 9, 2025

Omol Sarkar

Original Author অমল সরকার

0
sold
কবিতা

নুয়ে পড়ি যে চরণে

অমল সরকার

কেমন যেন নুয়ে পড়ি ওই চরণে
উম্মাদ হয়ে প্রলাব ভাবনার ক্ষণে
একটু করে নেশা ধরে পাওয়া জন্য
ক্রম বিবর্তনে নিজেকে করি শূন্য
যতো দেখি ততই কাছে চলে যাই
ওই রুপের গুন ক্ষমতায় আমি ধাই।

চরণ আছে যার ভক্তি পাবে সেই
আমি আর কিছু নয় চরণটা চাই
যার মর্ম সম্রাট শাহজাহান বুঝিলো
কষ্ট করে তাজ মহল গড়ে মরলো
চরণ চরণ ভক্তি শ্রদ্ধা নিজ সমর্পন
সব বিসর্জ্জনে কেনা যে পদ ভূবণ।

তার রুপ দেখে পাগল হলাম আমি
ভক্ত হয়ে রয়ে গেলাম ওগো অন্তর্যামী।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 10 months ago

    চরণ পাওয়া কতো কঠিন তা সেই জানে যে ওই পদ,র আশা করে