Posts

কবিতা

মা

July 10, 2025

Mr M k

Original Author মিঃ এম কে

140
View

মা, তোমার কোলটা যেন,
সবচেয়ে নরম চাঁদের আলো।
যখন কাঁদি, তুমি বলো—
“ভয় নেই বাছা, আমি তো আছি ভালো।”

তোমার হাতের রুটিটুকু,
লাগে যেন স্বর্গের স্বাদ।
তোমার চোখে যে ভালবাসা,
পাই না তার চেয়ে বড় আর কোনো বাদ।

তুমি হাঁটো ধীরে ধীরে,
আমি হাঁটি পেছন পেছনে।
তুমি বোঝো মুখ না খুলে,
মনের যত কথা গোপনে।

রাগ করলে ঠোঁটটা কাঁপে,
তবু চোখে মায়ার ঢেউ।
তোমার মুখে “ভালো থেকো”,
কান্না চাপা বুকে ঢেউ।

Comments

    Please login to post comment. Login