Posts

কবিতা

বুক পকেট

July 14, 2025

Tonu Akhter

115
View

ঠোঁটে জলন্ত সিগারেট 

বুক পকেটে সদ্য লিখা শেষের কবিতা 

দূর্বল ছাঁদের কার্নিশে দাঁড়িয়ে 

আর মাথার উপর মধ্যে রাতের খাঁ খাঁ আকাশটা

একদল মূর্খের মতো আমিও খুঁজেছি 

স্বর্গসুখ স্বর্গসুখ বলে নরকে ছুটেছি

অতঃপর একটু একটু করে বুজেছি 

এ জীবন বড়ো ব্যার্থ,

এ যেনো অন্ধকারের ভিতর অন্ধযাত্রা

এ যেনো হঠাৎ ই পচেগলে ওঠা এক মৃত আত্মা 

সবশেষ শূন্যতা শুধুই শূন্যতা। 

Comments

    Please login to post comment. Login