Poetry

সকালের সূর্য (Premium)

July 15, 2025

Original Author অমল সরকার

0
sold
কবিতা

সকালের সূর্য

অমল সরকার

সকালের সূর্য যদি উঠতো বলে
আর কখনো হবে না বিবাদ দেশে
কাউকে কেউ করবে না আঘাত
এই পলি উর্বর সোনার বাংলাদেশে।

সকালের সূর্য যদি উঠতো বলে
আর কখনো হবে না খুন হত্যা
মানুষ মানুষের নখঅলা হাতে
লাল সূর্য হেসে উঠবেো আকাশে।

সকালের সূর্য যদি উঠতো বলে
কেউ করবে আইন অমান্য দেশে
ক্ষতি করবে না কাউকে কেউ
ভালবাসবে সবাই প্রাণর ঢেউ।

সকালের সূর্য যদি উঠতো বলে
মানুষ মানুষের জন্য ভাই ভাই
খারাপ কি কারো জানা নাই
শান্তির পতাকা উড়তো তাই।

সকালের সূর্য যদি উঠতো বলে
আমি যেমন নিয়মের চাকরি করি
তোমাদের ওই চরণ দুইটি ধরি
সবাই মিলে ভালো কাজ করি।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login