Poetry

হেরে যাই (Premium)

July 20, 2025

Original Author অমল সরকার

0
sold
হেরে যাই

অমল সরকার

আমি বার বার হেরে যাই মন তোমার কাছে
ভুলে যাই তুমি চলে গেছো আজপরের ঘরে
তুমি ছিলে আমার এই হৃদয়ের মধ্যে খানে
জাপটে ধরে আকড়ে পড়ে প্রেম বিনিময়ে
ঘুরির মতো উড়াতে তুমি লাটাই হাতে রেখে
বুঝতে পারিনি এভাবে সূতা কেটে উড়িয়ে
আমাকে ভাসাবে নীল আকাশে মধ্য গগণে।

আজ তুমি কোথায় আমি কোথায় ভাবিয়া
রাতে শুয়ে বাঁলিশ ভেজাই শুধুই কাঁদিয়া
এমন হবে আগে জানলে প্রেম করতাম না
সব থাকতে আমি আজ বৈরাগী হতাম না।

এই মনটা দিয়েছিলাম তোমার নামে লিখে
আজ সেই জন্যই জীবন টা আমার ফিকে
পরের বৌ হয়ে আছো তুমি মহা শান্তি সুখে
ভালবাসা একটি বৃথাই লাগলো যে জানতে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login