Poetry

উড়ে গেল পাখি (Premium)

July 22, 2025

Original Author অমল সরকার

0
sold
উড়ে গেল পাখি
--অমল সরকার
সম্পর্কের একটি খাঁচা বানালাম
মায়ার শিক দিয়ে বেড়ি বানিয়ে
হৃদয়ের বাটে বসার যায়গা দিয়ে
পুষতেছিলাম আমার পাখি টিয়ে।

কষ্টের থালা খাবার দিতাম তাকে
সোনার খাঁচা রুপোর বাট পরিপাট
থাকতো পাখি পাখা ঝাপটানি করে
ভালবাসার কথা বলতো সুরে সুরে।

গান গাইতো কতোনা মধুর মাধুরি
মনটাকে খাঁচায় বসে করতো চুরি
প্রেম হয়ে যায় ওই না পাখির সাথে
তাকে ছাড়া বাঁচিনা আমি জগতে।

হঠাৎ এক দিন শূন্য করে সেই খাঁচা
উড়ে গেলো পাখি আমার শূন্য মাচা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login