Poetry

কি প্রয়োজন ছিলো

July 25, 2025

176
View



কি প্রয়োজন ছিলো 

অমল সরকার 

কি প্রয়োজন ছিলো  মিছে ভালোবাসা 
জীবন টা করে দিয়েছিলে তুমি সর্বনাশা
আমার যখন হতে পারলেই না তুমি হাই
ভেবে নিতাম জীবনে তুমি কখনো নাই। 

শুধু শুধু  এতো গুলো  বছর অভিনয় 
তাহলে কি করে প্রেম কেন বৃথা হয় 
এই মন তোমাকে ছাড়া কারো দেই নাই
ভালবাসার মিথ্যা অভিনয় করো হায়। 

এই জীবনে আপন ভেবে যাকে দিলাম
নিজের বুকে ঠাঁই দিয়ে আপন করলাম
পরে দেখি তোমার মাঝে আমি নাই
তোমার কাছে আমার কোন মূল্য  নাই।
 

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    বিরোহী জনের মন