Posts

নিউজ

মৃত্যুর পর বেস্টসেলার তালিকায় ফিরে এসেছে ওজি অসবোর্নের স্মৃতিকথা

July 25, 2025

নিউজ ফ্যাক্টরি

237
View

ব্ল্যাক সাবাথ ব্যান্ডের ফ্রন্টম্যান এবং হেভি মেটাল আইকন ওজি অসবোর্ন ২২ জুলাই ৭৬ বছর বয়সে মারা যান। মৃত্যুর পর তার স্মৃতিকথা অ্যামাজনের বেস্টসেলার তালিকায় স্থান পেয়েছে।     

‘আই অ্যাম ওজি’ নামের এই বইটি লিখেছেন ওজি অসবোর্ন এবং ক্রিস আইরেস। এই বইটি ২৪ জুলাই পর্যন্ত অ্যামাজনের মুভার্স অ্যান্ড শেকার্স তালিকার দ্বিতীয় স্থানে ছিল। এছাড়া ২০১০ সালে প্রকাশের পর এটি নিউইয়র্ক টাইমসের ননফিকশন ক্যাটাগরির বেস্টসেলার তালিকায় দ্বিতীয় স্থানে ছিল।        

এই স্মৃতিকথায় 'প্রিন্স অব ডার্কনেস' নামে পরিচিত এ তারকার জীবন কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ইংল্যান্ডে জন্ম থেকে শুরু করে ব্ল্যাক সাবাথ ব্যান্ডের সঙ্গে তার তারকাখ্যাতি, ১৯৮২ সালের বিমান দুর্ঘটনায় তার বন্ধু, সঙ্গীতশিল্পী র‍্যান্ডি রোডসের মৃত্যুর বিষয়টিও তুলে ধরা হয়েছে। 

বিখ্যাত এই গায়ক ২০১১ সালে "ট্রাস্ট মি, আই'ম ডক্টর ওজি" নামের আরেকটি স্মৃতিকথা লিখেছেন। এই বইতেও তার সহ-লেখক ছিলেন ক্রিস আইরেস।

এদিকে ১০ জুলাই ওজি অসবোর্ন তার শেষ স্মৃতিকথা ‘লাস্ট রাইটস’ প্রকাশের কথা ঘোষণা করেছিলেন। বইটি আগামী ৭ অক্টোবর বের হবে বলে জানা গেছে। এই বইতে তার জীবনের শেষ সময়ের ঘটনাবলী, অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে।      

লাস্ট রাইটস বইতে অসবোর্নের দ্বিতীয় স্ত্রী শ্যারনের সঙ্গে বিবাহিত জীবন এবং ৫ জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে জীবনের শেষ কনসার্টের জন্য ব্ল্যাক সাবাথ ব্যান্ডমেটদের সঙ্গে পুনর্মিলনের কথাও থাকবে। 

সূত্র: পিপল  

Comments

    Please login to post comment. Login