নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
পঞ্চবিংশ পর্ব
নীলা রাতে নিলফামারীর মামার বাড়ি থেক হুট করে চলে এলো। সকালে মা নীলাকে জিজ্ঞেস করে
-- নীলা?
-- নীলান্জনা টেবিলের বই খাতা টিকঠাক করছছিলো মার দিকে তাকিয়ে উত্তর দেয়
-- কি মা কিছু বলবে?
-- বলছিলাম কি? তোর মামা তো তোর প্রসংশায় পঞ্চ মুখ। মামি কিছু বলে।
-- ছেড়ে দাও ওসব কথা গেছি নিজের ইচ্ছায়। আসলাম ইচ্ছায়। মা এসব প্রসঙ্গে কথা এটা নীলা বুজতে পেরে অন্য কাজে ঘরের ভিতরের রুমে চলে গেল। মনে পরে গেল হিমাদ্রীর কথা ও এখন কেমনআছে?
সেই যে হাসপাতালে সবার অগোচরে ওকে এলোমেলো কয়েকটি চুমু খেয়েছিলাম। এখনো ঠোটে হিমাদ্রির গালের গন্ধ লেগে আছে। সেই গন্ধর টানই আমাকে বাড়িতে নিয়ে এলো। হিমুকে ছাড়া আমার জীবন বৃথা একথাটা নীলা কাউকে বলতেই পারলো না। ভিতরটা মাঝে মাঝে গুমড়ে কেঁদে ওঠে। নীলা ভাবে আমার পৃথিবীতে কোন কিছুর অভাব নাই। শুধু মাত্র হিমাদ্রি কে না পেয়ে মনে হয় সারা বিশ্ব মিথ্যা। ভাবতে ভাবতে হিমাদ্রীর একটা ছবি হাতের মধ্যে থাকা অবস্থায় খাটে শুয়ে ঘুমিয়ে পড়ে। মা ঘরে ঢুকে নীলার কাছে গিয়ে হাতের মধ্যে থাকা ছবি দেখে আবার নীলার হাতেই রেখে দেয়। হিমাদ্রি কে মা চেনে ছেলেটি তার ভিষণ পছন্দ।
190
View
Comments
-
-
Omol Sarkar 1 year ago
একটি শান্ত প্রেমের উপন্যাস নীলান্জনার ফিরে আসা