পতঙ্গ হয়ে পুড়ি
অমল সরকার
তুমি চোখের ঈশারা করো যখন
পতঙ্গ হয়ে ধেয়ে গিয়ে আমি পুড়ি
সুধাময়ী কণ্ঠের ডাক যখনো শুনি
বাঁশির অলার মতো ইঁদুর পড়ি পানি।
কোকিলের মতো গেয়ে চলো গান
আমি তখন ওই মধুর সুরে দেই প্রাণ
যখন তুমি হাসো পৃথিবী ওঠে হেসে
তখন আমি তোমার প্রেমে যাই ফেঁসে।
তোমার হাতের চুড়ির ঝংকার বাজে
মন বসে আমার তখন কোন কাজে
তোমার ছন্দ চরণের পদধ্বণি হয়
মনটা তখন বাউল হয়ে ঘরে না রয়।
ভালবাসিলে বুঝি এমনই হতে হয়
জাত কুল মান দেহ মন সব ক্ষয়।
188
View
Comments
-
-
Omol Sarkar 1 year ago
প্রেমের পাগলের কবিতা