Posts

কবিতা

ভালোবাসা!এক অভিশাপের নাম

July 27, 2025

নারকীয় কবি (লুইন হোসেন)

11
View

ভালোবাসা—
সে তো এক বহুল প্রচলিত মিথ্যে,
যা জন্ম নেয় ঠোঁটের ফাঁকে,
মরে যায় চোখের নিচে জমা ক্লান্তিতে।

এখানে হৃদয় নেই,
আছে শুধুই প্রয়োজন,
আছে প্রশংসার পিছনে দাঁড়িয়ে থাকা,
এক উদ্দেশ্য,সেটা শুধুই স্বার্থ পূরণ!

মানুষ ভালোবাসে না মানুষকে,
সে তো ভালোবাসে তার আয়না—
যেখানে প্রতিফলিত হয় নিজের অপূর্ণতা,
কিংবা অপরের গড়া সফলতা।

“তুই আমার আপন”—
এই উচ্চারণে যে উষ্ণতা ছিল একদিন,
আজ তার নিচে জমে আছে,
শীতল উদ্দেশ্য,যেটা সার্থ হাসিল।

তুই যত দিন আলো ছিলি,
তত দিন তুই ‘আমার’।
যেই না আলো নিভে গেল—
তুই হয়ে গেলি ‘অপ্রয়োজনীয়’ 'অদ্ভুত' 'অচেনা'!

ভালোবাসা এখন এক বন্দি পাখি,
যাকে খাঁচায় রাখা হয় যত্নের নামে,
কিন্তু ডানার গল্প বললেই
তাকে ছুড়ে ফেলা হয় গহীন কোণে।

কেউ আর ভালোবাসে না তোমাকে,
ভালোবাসে তোমার ভূমিকা—
প্রেমিক, বন্ধু, শ্রোতা কিংবা আশ্রয়দাতা।
ভূমিকা বদলালে, ভুলবে তোমায়,
যাবে মুছে সেই সম্পর্ক টা।

আমি আর ভালোবাসি না কাউকে, 
কারণ ভালোবাসা মানে নিজেকে ধীরে ধীরে ক্ষয় করা—
বারণ আছে নারকীয়দের ভালোবাসা, কারণ 
একটি আত্মার আগেই হয়েছে দীর্ঘ আত্মহত্যা।

আমি এখন কেবল নিজের—
একটা নির্বাক ছায়া, 
তবু সত্য, তবু সম্পূর্ণ, 
নেই ভালোবাসা নামক মায়া।

Comments

    Please login to post comment. Login