Posts

কবিতা

এক তরফা ভালোবাসা

August 8, 2025

Abdur Nur (R KING)

Original Author কবি নক্ষত্র (তানজিরুল হক)

Translated by হুদাই।

351
View

সংক্ষিপ্ত এই জীবনে বহুবার প্রেমে পড়েছি,
কিন্তু ভালোবেসেছি—যে ভালবাসেনি!
যাকে পাওয়ার থাকে না আশা,
ওই আর কি—এক তরফা ভালোবাসা।

কি বিস্ময়কর তোমার রূপ!
তুমি সূর্যের চেয়েও তীব্র,
তুমি অন্য কাউকে ভালোবাসো,
আমি তবু তোমায় দেখি প্রতিটি ভোরে, নীরবে, নির্জনে।

আমার দুর্ভাগ্য, তবে আমি তোমায় ভালোবেসেছি;
কারণ—তুমি ভালোবাসার যোগ্য।

জানি, পূর্ণ জন্ম হবে না,
তবু—এমন হাজার কোটি বার জন্মাতে চাই,
তোমার ভালোবাসা পাওয়ার আশায়,
যদিও তুমি অন্যের প্রেমে আবদ্ধ—
তাতে কিবা আসে যায়!

Comments

    Please login to post comment. Login