Poetry

মন মাঝির বৈঠা (Premium)

August 9, 2025

0
sold


মন মাঝির বৈঠা

অমল সরকার

মনের মাঝে হাল ধরে বসে মাঝি
ঝড় তুফানে দেব পাড়ি গহীন গাঙে
গাইবো প্রাণ খুলে তত্ত্বের সংগীত
বৈ ঠা ধরে আছেন তিনি আধার রাতে

আমি তার ভরশায় ভাঙা নায় উটলাম
জলের মধ্য সাগরে ভাসমান দৈত্যরা
দাঁত খিঁচিয়ে ধেয়ে আসে আমার দিক
বৈঠার বারী মারে আমার মন মাঝি।

ভয় করি আমার আছে মন মাঝির বৈঠা
বাঁচাবে আমায় বৈঠা দিয়ে আগলে রেকে
মন মাঝির বৈঠাখানী সোনা দিয়ে গড়া
যার মাঝে বিরাজে তাতে প্রেমে ভরা।

আমি মন মাঝিকে ভালবেসে যাবো
সে খাওয়ালে তাই আমি পেটে খাবো।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 1 year ago

    মনের মাঝির বৈঠা বেয়ে চলার কবিতা