Poetry

অপরূপা সেই তুমি

September 10, 2025

163 views

তোমাকে দেখে সেই 
        প্রথম দিনে রেখেছি,
আমারি বুকের গহীনে। 
    তোমার কাজল কালো
     চোখের পরশে, 
আমি হয়েছি মাতাল । 
    তোমার সেই মুখের হাসি 
কি অপরূপ চমৎকার,
   দেখে আমি হয়েছি 
তোমারি প্রেমের  কাঙ্গাল । 
     ওগো সেই অপরূপা 
আমি প্রথম দেখাতে 
       হারিয়েছি তোমারি
  মায়া জালে। 
পাবো না জেনেও
     তোমার প্রতি নেই,, 
আমার কোনো অভিযোগ। 
  কারন আমি তোমারে 
ভালোবেসে হয়েছি কবি। 
   যাকে আমার প্রথম 
দেখাতে লেগেছিলো ভালো
তুমি সেই অপরূপা, 
যাকে আমি অনেক ভালোবাসি।  

📙🖋️ জাহিদুল ইসলাম বিজয় 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login