Posts

কবিতা

গিরির বুকে

September 15, 2025

Kamal Parvez

128
View


পুরো দেহটা ভাসছে নদীতে 
মাথা ঠেকিয়েছি গিরির চূড়ায় 
সুনশান স্রোতে গভীর নিঝুমে 
সারি সারি সেজেছ নৌকা নদীর কিনারায়।।
লুগাং ফোজগাং থেকে গিরির ঢলে
চেঙ্গী পাড়ায় ভূমিষ্টের চিৎকার 
কান্নার জলে ভালোবাসার টানে 
লুসাইয়ে দিলে পারি কর্ণফুলীর প্রাণে।।
উঁচু উঁচু পাহাড় আঁকাবাকা পথ
তোমার দুই আখিতে জলের স্রোত 
ক্লান্তিতে মাথা ঠেকায়াই তোমার বুকে
শ্রান্তিতে ভালোবাসার দীর্ঘশ্বাসে তোমায় দেখি।। 
 

Comments

    Please login to post comment. Login