Posts

কবিতা

স্বপ্ন ডানা

October 3, 2025

Ashraful Islam

Original Author M. Jamil

112
View

প্রজাপতি প্রজাপতি তোমার দেশ কই ভাই 

চলো আমি তোমার সাথে তোমার দেশে যাই 

আমার দেশে থাকলে সুধা তোমার দেশে নেব

তোমার দেশের সুধায় এনে  আমার দেশে দেব 

প্রজাপতি প্রজাপতি যাইও আমার বাড়ি 

গাঁদা ফুলের গাছ গুলো সব লাগিয়েছে সারি সারি 

প্রজাপতি প্রজাপতি তোমার দেশ কোথায় 

তোমায় যদি একবার দেখি বারবার চোখ যায় 

প্রজাপতির দেখলে আমারও যেতে মনে চায় 

নদীর পাড়ের ছোট্ট ওই পাড়াতলী গায় 

তোমাকে আমি প্রশ্ন করি পাখা কোথায় পেলে আমিও তো খুশি হতাম পাখা আমায় দিলে 

আমার বাড়ি যাইও তুমি এই বরাবর পথ 

গাঁদা ফুলের গন্ধ সুকে আমিও তব রথ 

Comments

    Please login to post comment. Login