Poetry

কাফকা তুমি...

November 4, 2025

Milu Aman Verified

181 views

কাফকা তুমি 
বিদঘুটে এক পোকা 
ক্লান্তিকর চাকুরীর দিনগুলিতে 
ডাইরির পাতার লেখা

পসেইডনের সমুদ্রের ঝড়
ভূমিকম্পের দেবতার নিঃশব্দ ক্রোধ
প্রমিথিউসের আগুন চুরি
পরাবাস্তব আর্কেডিয়ার নাগরিক

রহস্যময় দুর্গের ব্যুরোক্রেট
সেতুর মতো অবিচল 
ট্রায়েলের মৃত্যুদণ্ড প্রাপ্ত
অভিশপ্ত ইন্স্যুরেন্স এজেন্ট

মিলেনা আর ফেলিসকে লেখা 
অসংখ্য চিঠি
খাজনা পরিশোধে অস্বীকৃতির 
অবাস্তব স্বপ্ন

অচেনা দেশে হারিয়ে যাওয়া
বুভুক্ষ নিখোঁজ শিল্পীর হতাশার রূপক
বাবার কাছে লেখা দীর্ঘ সেই চিঠি 
যা কোনদিনও পৌঁছায়নি তার কাছে

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login