Posts

কবিতা

চন্দ্রমল্লিকা

November 24, 2025

Umme Salma

405
View

তুমি অগ্রহায়ণের চন্দ্রমল্লিকা।
কতো বুনোফুল তোমার সঙ্গী হয়ে ফোটে। 
বৃষ্টি হীন ঋতুতে তুমি জন্মাও রঙ -
কুয়াশার মতো মানস পরিধানে। 
যেন নোনাজল মাখা শ্যামল কাঁঠালপাতায় -
দু’ফোটা টুপটাপ শিশিরের ছোঁয়া।

তুমি জ্যোৎস্না নও, তুমি স্নিগ্ধ ছায়া -
যেন রাত্রির বুক ছিঁড়ে চাঁদ ওঠার অধিরা। 
তুমি কাদামাটির ঘ্রাণে ভেজা 
বউ কথা কও'র ডানায় সোনালী নাম। 
তোমার সুরভী যেন খেজুরগুড়ের সুবাস মাখা ঘ্রান।

তুমি যেন রাত্রির গভীরে চলা -
মায়ার মতো আধো আলোয় কেউ, 
তুমি ভোরের হাওয়ায় ভাসানো নীল রঙের ঢেউ।

তুমি দোয়েল, শালিকের সুরেলা নিবিড় ডাক 
তুমি কহু-কেকা ভরা মিষ্টি রাগের ঐকতান।

তুমি মাঠের দোলায় ধানফোটা গান, 
কুঁড়ির মতন সহজসরল অথচ গভীর প্রাণ। 
মানচিত্রহীন নদীর মতো নিস্তব্ধতা পূর্ণতায়, 
চুপচাপ বয়ে চলো একান্ত নিজস্ব গভীরতায়।

Comments