Posts

কবিতা

দূরে যাওয়া দিনগুলোই

November 24, 2025

সুকান্ত সোম

165
View

কোথায় ছুটে কে,
মিলে-মিশে ছিল যে
ছোট কালের ছোট ছোট খেলাঘর—
বড় হলেই করে পর।

দূর হতে বহুদূরে
জীবনের গতি ধরে
যায় যে কে কখন চলে—
কাছে থেকেও দেখা না মেলে।

মুছে যায় কালি-মাখা খাতা,
ক’জনার বুকে বাজে হারানোর ব্যথা?

Comments

    Please login to post comment. Login