Posts

কবিতা

“নীরব হৃদয়ের একতরফা আলো"

December 1, 2025

Nasrin Islam

94
View

   এক পাক্ষিক প্রেম
      নাসরিন ইসলাম

তোমার দিকে তাকালে 
    মন ভিজে ওঠে অচেনা বাতাসে,
অথচ তুমি জানো না 
     আমি হারাই তোমারই আকাশে।
তোমার নামটা মনে এলে
     বুকের ভিতর ঢেউ ওঠে ধীরে,
তুমি দূরে থাকলেও 
     ভালোবাসি গোপন নীরব নীড়ে।
তোমার হাসি সূর্যের মতো 
       আমার সকাল জাগায়,
তুমি না জানলেও মনে হয় 
       তুমি আমায় ই ডাকায়।
হাত বাড়াই নিঃশব্দে, 
     ছুঁতে পারি না তোমার ছায়া,
এই একতরফা প্রেম যেন 
    মেঘের মাঝে বন্দী মায়া।
 তুমি সুখে থাকো দূরে
     এটাই আমার নরম চাওয়া,
দূর থেকেই দেখি তোমায়, 
    মন ভরে যায় না… তবু পাওয়া,
হয়তো কোনদিন বুঝবে তুমি 
     এই নিঃশব্দ ভালবাসা।
 

Comments

    Please login to post comment. Login