Posts

কবিতা

হিমিকা, এই কবিতাটা তোমার জন্য

December 1, 2025

সুদীপ্ত সাব্বির

11
View

হিমিকা, এই কবিতাটা তোমার জন্য
যেদিন প্রথম দেখা হলো- মেঘের আস্তর ঢাকা
সমুদ্রের নোনাবালি তবু কি তার ধূসর উরু
এগিয়ে দেবে কোনো বিকেলের গল্প?

তুমি নও, তোমার বোনের প্রেমে পড়েছিলাম
সেবার প্রথম মনে হয়েছিল- এই নারীরা দুর্ঘটনা
ঘটায়- জানবেও না যে- তোমার বিয়ের অনুষ্ঠানের

রাতে গাদাগাদি করে গাড়িতে ফেরার সময়
আমি দীর্ঘ সময় ওর পাশে বসে ছিলাম,
তোমাকে হারানোর কষ্ট ছিল না, ছিল
ওই নারী, যে তোমার বোন কাছে বসার আনন্দ
সে কি আনন্দ রে, মনে হল এর জন্য সবটা দেয়া যায়।

সেই কম বয়স, তোমার বোনের শীতল বাহু
এসে লাগছিল বারবার, গাদাগাদি করে আসার
সময় বেখেয়ালে একবার লাগলো হাত বুকে
তোমার বোন, তার তো খেয়াল ছিল না
পেলাম কী এক আনন্দ, হিমিকা আজ তা
মাথা থেকে বের করে দিচ্ছি এই বলে যে-


তোমার ওই বোনের বিয়ের সময় আমি
এ জন্যেই আসিনি কেননা- ওই রাতে
অনেক কাজিন সমেত ওই বোনকে 

আমি এভাবে ধরেছিলাম- যেভাবে
ক্রেতা বাছাই করে আপেল, আর বিশ্বাস করো
একটা অন্যায় করেছি ওর রুমে লুকিয়ে তাকিয়ে
দেখেছি- কালো ব্রেশিয়ারের ফাঁকে এক জোড়া
জন্মফল, কোনো পুরুষকে খাওয়ানোর পর যেন 
কিচ্ছু থাকবে না বাকি। 

ওই রাতের পর
মনে হলো- তোমার ওই বোন, যাকে ভাবা এখন হারাম
তবুও এই বলে বের করে দিচ্ছি যে-
তুমি নও- আমার সকল চিন্তা ওকেই উদ্দেশ্য করে
বলছি এই কথা যে- ওই গাদাগাদি করে ফেরার
সময় কেন ভুলতে পারি না, কেন ওর জন্য
এখনও আমার হৃদয় কাঁদে, মনে হয়
একবার যদি নৃত্য করা যেত।
কচকচ ওরে বৃন্ত থেকে তুলে আনা
যেত অর্ধেক চকোলেট।  
 

Comments

    Please login to post comment. Login