তাওহিদ তামজিদ নামক দুই ভাই ছিল । তারা ছোট থেকে ঝগড়া করত । তাওহিদের বয়স ৭ বছর । তামজিদের বয়স ৬ বছর । তাদর মাত্র এক বছরের তফাত । একদিন তারা এক রিসোর্ট থেকে খাবার কিনলো । সেই খাবার নিয়ে তারা ঝগড়া করল । তাদের মা বাবা বলল, “ঝগড়া করো না , এটাকে আমি ভাগ করে দিচ্ছি । তাহলে দুজন সমান পাবে"।
এভাবে দিন কেটে যাচ্ছে । তাদের ঝগড়া হলে তাদের মা বাবা তাদের ঝগড়া মিটিয়ে দেয় । যখন তাওহিদের বয়স ১৮ বছর এবং তামজিদের বয়স ১৭ বছর তখন তাদের ঝগড়ার পরিমাণ কমতে থাকে । একপর্যায়ে তারা খুব ভালো ভাই হয়ে পড়ে । মা বাবা তা দেখে খুব খুশি হয় ।
একদিন সকালে তাওহিদ তামজিদ দুজন এবং তাদের মা বাবা পিকনিক করতে পাহাড়ি অঞ্চলে যায় । সেখানে ভয়ঙ্কর কান্ড ঘটে । তামজিদ হঠাৎ পিছলে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যেতে থাকে তখন তাওহিদ বলে তামজিদ তুই একাই পড়িস না । মা বলেছে যেখানে যাবি দুজন একসাথেই যাবি । আমিও তোর সাথে মরতে আসতেছি । তুই আমার জন্য অপেক্ষা করিস । তা দেখে তার মা বাবা হতভাগ । এতো ভালোবাসা তাদের দুজনের ।
এরপর তামজিদ তাওহিদকে ডাকতাছে। আসলে তাওহিদ স্বপ্ন দেখছিল । কিন্তু বাস্তবে তারা ভালো হয়ে গেছে ।
আর এখানেই এই গল্পটির সমাপ্তি ।