Posts

কবিতা

প্রাক্তন

December 20, 2025

রিত্না আক্তার

214
View

তোমায় নিয়ে ভাবতে এখন বড্ড অবহেলা

একটা সময় ভাবনা জুড়ে করতে তুমি খেলা

একটু খানি চোখের হারালে

অশ্রুপাতের ভেলা

অসময়ের বন্ধু করে 

হৃদয়ে জায়গা খুজে

সু-সময়ে হারিয়ে গেলে

ঠিকি সুযোগ বুঝে

আমার হৃদয়ে রক্ত ক্ষরণ

শুধুই তোমার স্মৃতি চারণ

অশ্রু জলে ভাসে নয়ন 

নোনা জলে পাপের মোছন

এখন তোমার ঘরে আলো

শুনেছি তাকেও ভাসো ভালো

তাকেও কি গল্পে হাসাও

স্বপ্নে ভাসাতে আমায় যেমন

Comments

    Please login to post comment. Login