Posts

কবিতা

কথোপকথন

December 23, 2025

অলিউল্লাহ হোসেন অনিক

Original Author অলিউল্লাহ হোসেন অনিক

311
View

তখন শালিক অবসরের মানে বুঝত না,
আমার মনে হয়—শালিক এখনও অবসরের মানে বুঝে না।

এসো,
মীমাংসা করি—
একটি সামাজিক মর্যাদাশীল পৃথিবীর জন্য,
যেখানে থাকতে হবে আমাদের
বণ্টনে
নামতা মুখস্থের পৃথিবীতে।

আমিও দেখছি আমার
বিষাদ-বিরহের নিয়মিত উপস্থিতি,
আরও কত কিছু।

গাছেও হাত রাখা বারণ,
আমি কী করে তোমার হাতদুটি চেপে ধরি
এই নামতা মুখস্থের পৃথিবীতে?

যদি কোনোদিন প্রচুর শ্রেষ্ঠত্বে
আমরা নানান অজুহাতে প্রাসঙ্গিক হয়ে যায়—

এই ধরো যেমন,

শাপলা ফুল জানে না

তার শ্রেষ্ঠত্বের কারণ,

অথচ সে জাতীয় ফুল।

Comments

    Please login to post comment. Login