Poetry

ঘুমিয়ে ছিলাম

December 24, 2025

Original Author আহমেদ সাব্বির

268
View

ঘুমিয়ে ছিলাম 
আহমেদ সাব্বির

ঘুমিয়ে ছিলাম ঊর্ধ্বমুখী 
এখন দেখি উপুড় 
অন্ধকারে পাচ্ছি না টের 
সকাল নাকি দুপুর!

আচ্ছা এখন কয়টা বাজে ?
আটটা নাকি দুটা
বাইরে কারা বলছে- ‘ওরে
ধাক্কা দিয়ে উঠা!’

শেষ হয়েছে শুকনো খাবার 
চার্জও খতম ফোনে
হয়নি সাহস বাইরে যেতে,
বিশেষ প্রয়োজনে।

বলছে কারা?- ‘জল ঢেলে দে’
‘খাট থেকে দে ফেলে’
চাঙ্গা হতাম গরমাগরম 
ডিম পরোটা পেলে।

মুখ বাড়াতেই ঠান্ডা হাওয়ার
ঝাপটা এলো উড়ে
দু’দিন ধরে বন্দী শীতে
কম্বল লেপ মুড়ে।

Comments

    Please login to post comment. Login