আলতা পরী - ২
এই তো ফজর চলে আসছে, কিরে হারুন তুই? হা হা আয় বুকে আয় অনেক দিন পরে দেখা। তা কেমন আসিস? শহরে গিয়ে একবারে ভুলে গেলি?
নারে একদম সময় পাই না,ছেলে টা কেবল লেখে পড়া শেষ করে চাকরি নিলো এতো করে বললাম যে আমার ব্যবসা টা দেখ। তা না সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়ে বের হলো। যাই হউক, চল জমি দেখে আসি, আর হাটতে হাটতে কথা বলি, অনেক খুন সময় বসে ছিলাম, আচ্ছা চল"
তো দিন কাল কেমন কাটে তোর?চলে আর কি স্কুলে যাই আর সালিশি করি এতে ই দিন চলে যায়।
ওহ," মেয়ে টা কে নিয়ে চিন্তায় আছি, গ্রামে নানা দিক দিয়ে নানা রকম মানুষ প্রস্তাব দিচ্ছে, এখন ওরে বিয়ে তো দিতে হয়, তা ভালো ছেলে কি পাও না? তেমন মিলে না,,চিন্তা করিস না হবে হবে বলে একটা মৃদু হাসি দিলেন হারুন সাহেব।
চল সামনে আগাই, হ্যা। হারুন আজ রাত খানি মোর বাড়ি থাকবি কিন্তু তুই ! কি যে বলিস না পরে একদিন, তা হবে কেনো আবার কবে আসবি? পরে ঠিকি আসবো। না আজ আবহাওয়া ভালো না বৃষ্টি হবে বুজি তুই আজ রাত খানি থেকে যা। আবহাওয়া দেখি "
ফজর ফসল কেমন হয়? ভালো, তোর জমি তে ভালো ই হয়, তবে পূব দিকের টা একটু কম ফসল হয়,এই দেখ দেহি কইতে না কইতে মেঘ আজাইয়া আসলো, চল চল বাড়ি দিকে চল। বৃষ্টি নামলো বুজি,সাবধানে তাড়াতাড়ি চল। বৃষ্টি আসার আর সময় পেল না,নেমেই গেলো, এই তো বাড়ি কাছে আসেই গেছি। উঠান কিন্তু পিছলা বুজে পারা দিস, আরে সমস্যা নেই।
মা পরী কই গেলি? তোর মা কোথায় হাফেজা বানু! বাবা মা কে ডাকছো মা তো গেছে দাউর গুলো উঠাতে বৃষ্টি নামছে তো ভিজে যাবে। ও তোর চাচাকে আমার একটা লুঙ্গি দে আর গামছা দে বৃষ্টি লাগছে তার গায়ে, মা কোথায়? দাদি তো নামাজ পরে, পরী হেরিকেন টা জ্বালিয়ে দিস, আচ্চা বাবা। হারুন তোর আবার জ্বর উঠবে না তো? না ", হারুন তোর গাড়ি চালক কোথায় গেলো দেখি না যে! ও মনে হয় গাড়ি ডাকতে গেছে। ওহ, তাই বল। আচ্ছা পাল্টাইয়া আয়, আমি ওযু করে নামাজ টা পরি।আচ্ছা, "
দাদি ও দাদি হারিকেন টা জ্বালাইয়া দিছি তুমি নামাজ পরে উঠে মার লগে পুকুর পারে যেও,কেনো রে পরী? সন্ধ্যা হইছে আমি আর পুকুর পাড়ে যামু না, মা হাত-পা ধুতে যাবে, তুমি তার লগে একটু যাও। ও তাই বল,দেখ তোর চাচার কি লাগবে গিয়ে জিজ্ঞেস কর।পরী মৃদু কন্ঠে বললো চাচা, আপনার কিছু লাগবে? চাচা উঠে বললো না রে মা, তুমি এই দিকে এসে বস, তুই যখন ছোট তখন তোরে আমি দেখছি, আজ কত বড় হইয়া গেছো তুই, তা তোর লেখাপড়া কেমন চলে? হ্যা চাচা ভালো চলে," ভালো ভালো!
ফজর কিরে হারুন জামা কাপড় পাল্টানো হইছে তোর? হ্যাঁ, কখন হইছে তোর মেয়ের সাথে গল্প করলাম, ও আচ্ছা। পরী যা মা তুই ঘরে যা,! আচ্ছা বাবা," হারুন চল তাহলে ভাত খাবি,। বলতে না বলতে আজকে রাতটা তোর ঘরে থেকেই গেলাম।
আচ্ছা ফজর শোন! আমি তোকে একটা কথা বলব, বস এখানে, " বল হারুন কি? তোর মেয়ে যদি আমার ছেলের সাথে বিয়ে হয়! তাহলে কেমন হয় ? কি যে বলো না তুই হারুন?তুই কোথায় আর আমি কোথায়? হয় না হারুন,! ফজর কেন হয় না আমি তো তোর মেয়ে নিবো, এটা কেনো হবে না? হারুন তুই কত বড় ব্যবসায়ী, তোর ছেলে চাকরি করে, আমি একটা সামান্য স্কুল মাস্টার আমার সাথে কি তোর যায়?যায় যায়! এখন এই সব না বলে ভাবি কে ডাক দে আর চাচী কে!
ভাবি আর চাচি কি ঘরে ই আছেন? হ্যা বাবা আছি কারে ডাকো? তোদের জন্য বউ খাবার বাড়ে! ভাবি আপনি একটু সামনে আসেন, আচ্ছা দাড়া! বউ? কন আম্মা বোলান ? এই দিকে আও তোমাকে আর মোরে ডাকে হারুন, আইতে আছি আম্মা।
কও বাবা কি পাইক্কেন ডাকছো? একটা কথা বলবো! কি কথা বাবা বলো? ও ভাবি আসছেন বসেন।
কথা হলো আমি পরী কে আমার ছেলে নহর জন্য নিতে চাই " হ্যা কি কই লা তুমি হারুন, জ্বি নিতে চাই পরী যেমন দেখতে সুন্দর তেমনি ও ভদ্র ভীষণ পছন্দ হয়েছে, আমার ছেলে নহর সাথে ওরে ভালোই মানাবে। আমি চাই গ্রামের একটা সরল সোজা, মেয়ে আমার ঘরের পুএ বউ হয়ে আসুক।
ভাবি আপনার কি কোন আপত্তি আছে? চাচি আপনার কি কোন আপত্তি আছে? ফজর তোর কি কোন আপত্তি আছে?
না হারুন আমার কোন আপত্তি নেই, চাচি আপনার কি আপত্তি আছে?হারুন বাবা মোর কোন আপত্তি নাই,এটা তো মোদের ভাগ্য যে তোমার ঘরে আমার নাতি বউ হয়ে যাবে। ভাবি আপনি কি বলেন? মুই আর কি আর কমু পরী বাপ যা কইবো তাই হইবো.!