আলতা পরী
———————
বিথী আক্তার খাদিজা
আলতা পরী - ৪
আচ্ছা মা দিতে আছি, কিরে পরী খাবি না, তুমি খাও দাদি মুই বিছানা টা গুছিয়ে রেখে আসি,
তাহলে আয় এক লগে খাবো আনে,ও মা বিছানা ঝাড়ু টা কই, ওই এক কোণে রাখা তাকিয়ে দেখ। পাইছি মা, খাওয়া শেষ হারুন যা সুয়ে পর কাল সকালে কথা হবে। পরী আয় এক লগে খাই, হ মা আসছি হইছে।
সকাল বেলা হারুন বললো ফজর আমি একটু পরে রহনা দিবো, চা দিলেই হবে ভাবি কে বল শুধু চা দিতে। আচ্ছা, কই গেলা হাফেজা বানু চা দেও, ফজর চাচি কে ডাক দে কথা বলি।আম্মা কই গেলেন এই দিকে আসেন তো হারুন কথা বলবে। আসছি আসছি,বলো বাবা হারুন।চাচি আমি শহর যাবো সব তো বলেই গেলাম এক মাস পর এসে পরী কে নহর জন্য নিয়ে যাবো বউ করে, আচ্ছা বাবা।
এই নেন ভাই চা, ভাই না এখন থেকে বেয়াইন।
ফজর বেয়াই হয়ে গেলাম। হা হা তুই যে কি বলিস না।
এই বার উঠি ফজর, চাচি ভাবি থাকেন, পরী কে ডাক দেন ওরে দেখে যাই।
পরী কই গেলি মা একটু এই দিকে আয়,আব্বা ডাকছেন হ মা, তোর চাচায় যায়, ও, আচ্ছা চাচা আবার আইসেন,ঠিক আছে মা সাবধানে থাকিও,চল ফজর সামনে দিকে যাই,চাচী আসলাম, আচ্ছা বাবা সাবধানে যেও,
হারুন শহর গিয়ে একটা চিঠি দিস, আচ্ছা চিন্তা করিস না, আমজেদ গাড়ি টা চালু কর, আচ্ছা সাহেব, ফজর আসি ভালো থাকিস। সাবধানে, "
আচ্ছা আচ্ছা।
কি রে পরী স্কুলে যাবি না, হয় নাফিয়া, কখন যাবি? বেলা হয়ে গেছে। দাড়া ভাত খেয়ে আসি, বস তুই ঘরে। মা ভাত দেও স্কুলে যামু। শোন পরী! কি মা? স্কুলে থেকে আশার পথে তোর দাদার গাছে কিছু আম ছিরে নিয়ে আইস।আচ্ছা মা,
মা মুই স্কুলে যাই, আচ্ছা সাবধানে যাইস পরী।
আবির, " সে একজন ডাক্তার। শহর থেকে ডাক্তারি পড়ে গ্রামে আসছে। তার গ্রামের বাড়ি ঘুরে দেখতে। মহিম চল গ্রাম টা ঘুরে আসি, আচ্ছা ভাইয়া চলেন । মহিম গ্রাম টা তো সুন্দর, হয় ভাইয়া,চার দিকে সরিষা ফুল আহ চোখ দুই টা জুড়িয়ে গেলো।
আশেপাশে স্কুল আছে তাই না,হ ভাইয়া আছে,কেনো? না দেখি সবাই স্কুলে যায়,হুম।তা তুই যাবি না স্কুলে? যামু আনে তুমি আইছো মুই দুই দিন থাকি তোমার লগে । ও ঠিক আছে।
পরী তাড়াতাড়ি পা চালা স্কুলের সময় হইয়া গেলো।
আবির পরী সামনে, পরী কে প্রথম দেখে আবির অপূর্ব দিকে তাকিয়ে ছিলো। পরী চোখ পরল আবির চোখে তাকিয়ে আছে একে অপের এর দিকে। এক মিনিট যেনো স্থাম্বিত। এতো সুন্দর কোনো মেয়ে হয়?
কতো সুন্দর চোখ,কাজল কালো আখি,রেশমি কালো চুল,আলতা রাঙা পা, এ এক জীবন্ত পরী।
মহিম কে এই মেয়ে? কোন মেয়ে ভাইয়া,আরে গাধা সামনে দিয়ে যে গেলো এক পরী,কালো চুল, চোখ দুই টা টানা, কে এই মেয়ে? মেয়ে টা কে চিনো? বাড়ি কোথায়?
হুম চিনি মুই,মেয়েটার নাম পরী। বাড়ি মোগো পাশের গ্রামে।
আর পরে আমাদের স্কুলে ই। নাম পরী, দেখতো পরী মতো নাম ও পরী,, বাহ।
