Posts

কবিতা

২৫ এর আক্ষেপ

January 1, 2026

Nizamul Hasan

50
View

নতুন বছর আসে যায় 

হায়াতের গাছ থেকে, 

বয়স বেড়ে হচ্ছি বুড়ো 

চুল, দাড়ি, গোঁফ পেকে

অনুভূতির সঞ্চার হয়না জীবনে

করি অপচয় দিবানিশি সময়ে, 

সফরের গাড়িতে কি যুক্ত হয় 

নতুন কোনো আমলের? 

আতশবাজিতে বিদায় থার্টি ফার্স্ট নাইট 

শয়তানের সাথে করেছি কভু নেক আমলের ফাইট?

রক্ত বহে ইনসাফ কায়েমে, পায় না বিচার শহীদেরা 

ঘাম ঝরানো টাকা দিয়ে ফুর্তি করে মুরিদেরা, 

বেঈমান আর গাদ্দারের হাতে বহে রক্তের ফোয়ারা। 

বেহুশ জাতি উড়ে বেরাই বেলুনের মতো 

হাওয়া ফুরালেই শেষ হয় আবেগের ক্ষত, 

এমনি করে শেষ হয় বছর বিচারের আশায় 

হাদিরা জীবন দিয়ে আমাদের বুক ভাসায়, 

আমরা জাতি আত্মঘাতী সারাজীবন লাঞ্চিত 

অবহেলায় জীবন মোদের অবিরাম অবাঞ্ছিত। 

Comments

    Please login to post comment. Login