Posts

কবিতা

দেখিনা তোমায় কতদিন হলো বলো

January 1, 2026

হুযাইফা মুহাম্মাদ

Original Author হুযাইফা মুহাম্মাদ

178
View

দেখিনা তোমায় কত দিন হল বলো!

শুনিনা তোমার কথাগুলো এলোমেলো, 

জানিনা তুমি খেয়েছো না কোন বেলায়

কোন বিকেলে গিয়েছিলে কোন মেলায়।


 

বেলা বেড়ে গেলে ছায়া বড় হয় জানি

মায়া বেড়ে গেলে ব্যথাও বাড়বে মানি, 

তুমিও কি  বুঝো চোখ ভিজে উঠা মানে?

বিষাদ কেন রাতের পাখির গানে?


 

তোমার মনেও একই অনুভূতি জাগে?

কষ্ট কি পাও, ঘেন্নাও হয় রাগে?

কেন মিছেমিছি ভালো-বাসাবাসি শেষে 

অভিমান ভুলে বসিনি তোমার পাশে।


 

অহম তোমার দাও না গো ফেলে দূরে

রহম করো ক্ষত-বিক্ষত এই মোরে,

ভুলে যাও সব, ভুল বুঝাবুঝি যত হলো

দেখিনা তোমায় কতদিন হলো বলো!


 

Comments

    Please login to post comment. Login