Posts

কবিতা

রক্তাক্ত বিজয়

January 6, 2026

Nizamul Hasan

193
View

কত প্রাণের বিনিময়ে পাওয়া 
আজকের এই দেশ,
ষড়যন্ত্রের শিকারে  যাচ্ছে 
সবকিছু হয়ে শেষ।

চলে যারমুক্তির পথে 
পেরিয়ে সব বাঁধা, 
বুলেট দিয়ে ঘায়েল হচ্ছে 
সংগ্রামী সেই মেধা।

পরোয়া করি না কভু
কোনো হায়েনার বুলেটের শক্তি, 
কোটি মানুষের সংগ্রামের কাছে 
তোমরা একরত্তি।

ভয় দেখিয়ে লাভ নেই 
আমরা বীরের জাতি, 
বুলেট মেরে পারবে না 
করতে কোনো ক্ষতি।

লড়াই শিখেছি মোরা 
বেঁচে থাকার তরে,
জাতি শ্রেষ্ঠ সন্তান গড়বে
এই সবুজের ঘরে।

Comments

    Please login to post comment. Login