রূপকথায় শুধু রূপময় -
নামহীন সে পরম সয়।
ভালোবাসা প্রার্থনা হয়,
শব্দে শব্দে নীরব রয়।
মানবিক ভেদ ভুলে -
ভেতরে উত্তাল তোমার খোঁজে।
কথায় তোমার শান্তি পাই,
হৃদয় থেকে ক্লান্তি যায়।
তুমি শুধু সত্তা এক-
তোমাতেই আমি নিঃশেষ।
সত্তা তুমি আলোর ধারা,
তুমিহীন যেন দিশাহারা।
পথ আছে, দূরত্ব নেই,
ভালোবাসা আছে, স্পর্শ নেই।
প্রেম নয়, ইবাদত হয়,
নীরবতায় তাওয়াফ হয়।
শব্দ মরে, কথা বাঁচে -
আত্মা ডুবে পরম আঁচে।