ছায়ার মতো মায়া
লেখক:আদিত্য ভৌমিক
আমার ঐ দুচোখে এক গভীর শান্ত নদী,
ঠোঁটের কোণে হাসিটুকু মুক্তো যেন যদি।
সাদা রঙের গেঞ্জিতে সহজ সাজে স্বচ্ছ মনের প্রতিচ্ছবি,
যেন ভোরের আলোয় রাঙা এক উদাসীন রবি।
হয়তো আমার মনের কোণে অনেক কথা জমা,
কিছু না বলা দীর্ঘশ্বাস, আর অনেকখানি ক্ষমা।
সবাই তো আর দেখতে পায় না ভেতরের সেই টান,
হাসির আড়ালে লুকিয়ে রাখা একলা সুরের গান।
বেঁচে থাকুক এমন স্নিগ্ধতা, এই সহজ সরল চলা,
হৃদয় জুড়ে থাকুক ভালোবাসা, আর না-বলা কথা বলা।
আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো আপন মনে,
একটুকরো রোদ্দুর হয়ে থাকবো আমার এই ভুবনে।
34
View