Posts

কবিতা

নিষিদ্ধ কান্না

January 11, 2026

সুকান্ত সোম

205
View

আমার শত্রু যখন আমাকে মারলো,

আমি প্রাণ ভরে কেঁদেছিলাম।

কিন্তু কী আশ্চর্য!

সেই শত্রু যখন মরলো,

আমি প্রাণ ভরে হাসতে পারিনি।

ভীষণ কষ্ট হচ্ছিল,

আমি তার মরণে প্রাণ ভরে কাঁদতেও পারিনি।

আফসোস,

সে সুযোগও ওরা রাখেনি।

Comments

    Please login to post comment. Login