Posts

কবিতা

বেওয়ারিশ কফিন

January 13, 2026

রিজু

187
View

বেওয়ারিশ কফিন 
রিজু
আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই নিজে চিনতে পারি না 
মনে হয় এই লোকটাকে আমি চিনি, কিন্তু এর নাম জানি না। 
প্রতি রাতে নখ দিয়ে খুড়িঁ এই অভিশপ্ত কফিনের দেয়াল 
রক্তমাখা আঙুলে মেপে নিই আমার নরকের প্রতিটা ইঞ্চি আর খেয়াল। 
পাখাটা ঘোরে মাথার ওপর, ঠিক একই শব্দে, একই তালে, 
আমি পড়ে আছি কোনো এক অভিশপ্ত সময় আর কালে। 
পুরানো গানের একটা লাইন আটকে গেছে মগজের ভেতর 
সেটাই গুনগুন করি বারবার, আমি নিজের কাছেই নিজে পর। 
মাঝে মাঝে চিৎকার করে দেখতে ইচ্ছে করে গলা ফাটিয়ে, 
কেউ কি শুনবে? নাকি দেওয়ালের প্রতিধ্বনি আসবে ফিরে ধেয়ে? 
প্রতিটি নিঃশ্বাসে এখন এক আদিম ক্ষতের বিষাক্ত নীল পচন, 
অস্থির ভোরে আমি সেই বেওয়ারিশ লাশ, যার দাফন হয়নি এখন। 
বকেু র ভেতরে কোনো হৃৎপিণ্ড নেই, আছে এক জমাট বাঁধা ক্ষত, 
আমি স্রেফ সেই ছাই, যা উড়ে বেড়ায় এক পোড়া শ্মশানের মতো। 
ল্যাব রিপোর্ট: 
মানুষের অস্তিত্ব যখন একটি ডেড-এন্ড লজিক হয়ে দাঁড়ায়, তখন আয়নার প্রতিবিম্বও অপরিচিত কোডে 
রূপান্তরিত হয়। এটি কোনো কবিতা নয়, এটি একটি অকেজো সার্কিট বোর্ডের আর্তনাদ 
 

Comments

    Please login to post comment. Login