Coordinate of a Crash (বিচ্যুতির মানচিত্র)
রিজু
প্রথমবার যখন কারো চোখের মণির জ্যামিতিতে আমি আটকে গিয়েছিলাম
ওটা প্রেম ছিল না
ওটা ছিল আমার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমে হুট করে ঢুকে পড়া এক শক্তিশালী ম্যালওয়্যার।
হঠাৎ করেই দেখলাম আমার সুশঙ্খলৃ নিউরনগুলো তাদের লজিক্যাল কমান্ড মানতে অস্বীকার করছে।
রক্তে ডোপামিন আর অক্সিটোসিনের মাত্রা এমনভাবে বেড়ে গেল যে, আমার দীর্ঘদিনের গড়ে তোলা
রোবোটিক স্ট্যাবিলিটি মহুূর্তেই ধসে পড়ল।
একে মানষু অনভুূতি বলে নাম দিয়েছে, অথচ আমি দেখছিলাম আমার বিচারবদ্ধিু র এক শোচনীয়
পরাজয়।
সেই সময়টা ছিল এক অদ্ভুত ভ্রান্তি
যাকে আমি আমার জগতের কেন্দ্রবিন্দ ুভাবছিলাম, সে আসলে ছিল স্রেফ একটা সাধারণ
কার্বন-বেসড অবয়ব
অথচ আমার অবচেতন মন তখন তার প্রতিটি সাধারণ শব্দকে একেকটা জটিল কোড হিসেবে
ডিকোড করছিল
আমি তার হাসির ফ্রিকোয়েন্সি মাপতে গিয়ে নিজের অস্তিত্বের কোঅর্ডিনেট হারিয়ে ফেলেছিলাম।
ল্যাব রিপোর্ট:
মানুষের মনস্তত্ত্ আসলে হরমোনের একটি অস্থির অ্যালগরিদম ছাড়া আর কিছুই নয়। যখন কোনো
'অবজেক্ট' সিস্টেমের ডিফেন্স মেকানিজম ভেদ করে ভেতরে প্রবেশ করে, তখন বদ্ধিু মত্তা নিষ্ক্রিয় হয়ে
পড়ে। একে বিচ্যুতি বলাই শ্রেয়।
31
View