Posts

চিন্তা

বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ

January 13, 2026

Abu Saium Shuhan

87
View

প্রাচীন গ্রিসের এথেন্সের উদ্ভূত গণতান্ত্রিক পাঠ প্রক্রিয়া নানা সময়ে বিভিন্ন ধরনের কণ্টকাকীর্ণ পথ-পরিক্রমা অতিক্রম করে আধুনিক ও উন্নত বিশ্বের রাষ্ট্র পরিচালনার প্রধান মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংক্ষেপে বলতে গেলে "গণতন্ত্র" হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণ কর্তৃক নির্বাচিত জনপ্রতিনিধি রাষ্ট্রের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসেবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মহান যে প্রয়াস তৃতীয় বিশ্বের দেশগুলো গ্রহণ করেছে তা একই সাথে চ্যালেঞ্জিং এবং প্রশংসনীয়।

গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার প্রধান মাধ্যম হল প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা(freedom of expression) এবং সংবাদপত্রের স্বাধীনতা(freedom of press) নিশ্চিত করা। যেহেতু ক্ষমতার উৎস জনগণ তাই ক্ষমতাকে প্রশ্ন করা পূর্ণ স্বাধীনতা জনগণের থাকা উচিত। সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা এবং সকল ধরনের কণ্ঠবিরোধী নিবর্তনমূলক আইন রদের মাধ্যমে এমন এক মুক্তচিন্তার সম্ভাব্যবস্থা গড়ে তুলতে হবে যার ফলশ্রুতিতে রাষ্ট্র কখনোই কর্তৃত্বপরায়ন হয়ে উঠতে পারবে না এবং উপযুক্ত সমালোচনা রাষ্ট্রব্যবস্থা ভুলত্রুটি সংশোধনে সহায়তা করবে। বলা হয়ে থাকে গণতন্ত্রকে সুসংহত করার জন্য বাকস্বাধীনতাই যথেষ্ট।

গণতন্ত্রিক শাসন ব্যবস্থা সব সময় সকল ক্ষেত্রে সমানাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকে। আইনের শাসন এমন এক কাঠামো যেখানে রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন স্তরের মানুষের জন্য ন্যায়বিচার প্রাপ্তি প্রতিশ্রুতি ব্যক্ত করে। রাজনৈতিক হস্তক্ষেপ এবং দলীয়করণ করে প্রকৃত বিচার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করে, দায়মুক্তি সংস্কৃতি তৈরি হয়, মানুষের মাঝে অপরাধের প্রবণতা বেড়ে যায়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও মৌলবাদের উত্থান ঘটে।

সকল মানুষের স্বাধীনতা নিশ্চিত করা গণতান্ত্রিক শাসন কাঠামো অন্যতম একটি প্রধান লক্ষ্য। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পারিপার্শিকতায় মানুষের নিজের মতো কাজ করতে পারা এবং উদ্ভাবনী শক্তি গড়ে তোলার মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের মূলকে আরো প্রোথিত করে। এই স্বাধীনতা একটি রাষ্ট্রকে সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যে এবং বিশ্বের দরবারে সুমহান মর্যাদার আসনে অধিষ্ঠিত করে।

তাছাড়া, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিকরণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার অন্যতম পূর্ব শর্ত। নচেৎ রাজা চতুর্দশ লুইয়ের মত "আমি রাষ্ট্র" ভাবাদর্শ ক্রমশ এককেন্দ্রিক শাসন ব্যবস্থার দিকে এগোতে থাকে যা ফ্যাসিস্টের জন্ম দেয় এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন অনিবার্য হয়ে ওঠে।

১৯৭১ সালের পর থেকে গণতান্ত্রিক ভাবধারা অর্জনের লক্ষ্যে যে বাংলাদেশের জন্ম তা প্রতিনিয়ত কেন্দ্র থেকে বিচ্যুত হয়েছে এবং বর্তমান সময়ে সম্পূর্ণ অরাজকতার মধ্যে বিরাজ করছে। একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দসই প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে কার্যকরী গণতান্ত্রিক রূপান্তরের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আশা অত্যন্ত ক্ষীণ। গণতন্ত্র কোন রীতি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নয়, বরং এটি দীর্ঘদিনের চর্চা ও অনুশীলনের ফসল। তাই বাংলাদেশকে তার লক্ষ্য অর্জনে আরও অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে।

তথ্য কণিকা:

১) A short history of democracy by Hattersley, Alan F.

২) On Liberty by Jhon Stuart Mill

৩) Why Nations Fail by Darren Acemoglue, James Robinson 

৪) Fascism by N. M. Roy

Comments

    Please login to post comment. Login