Posts

কবিতা

আমিমানুষ

January 18, 2026

Akash Sarker

Original Author আমি মানুষ

16
View

কবিতা:- আমি মানুষ

লেখক:- আকাশ সরকার 

আমি স্বভাবগত চঞ্চল, দূর্বার কারণ আমি—মানুষ।
আমার ভেতরও শয়তানি কপট বুদ্ধি আছে, কারণ আমি—মানুষ।

আমার মধ্যেও কুদৃষ্টি আছে, আছে বাজে চিন্তা কারণ আমি—মানুষ।

আমার মধ্যে অন্যের ক্ষতি করার বড্ড আকাঙ্খা আছে, আবার অন্যের ভালো সহ্য হওয়ার গুণ নেই, কারণ আমি—মানুষ।

আবার আমার মধ্যেও মায়া, মমতা, ভালোবাসাও আছে কারণ আমার মধ্যে কিছুটা মনুষ্যত্ববোধ আছে।

আমি লোভী, আমি হিংসুক, আমি অহংকারী কারণ আমি—মানুষ।

আমি দয়া করি, আমি ক্ষমাশীল, আমি সহানুভূতিশীল কারণ আমি—মানুষ।

আমার মধ্যে স্বপ্ন, আশার আলো আছে আবার হাহাকারও আছে কারণ আমি—মানুষ।

আমি ভুল করি, আমি ঘাটতি করি, আমি শিখি কারণ আমি—মানুষ।

আমি বিরোধ করি, আমার মধ্যে অনিয়মও আছে আবার আমি অন্যকে সাহায্য করি, ভালবাসি, কারণ আমি—মানুষ।

আমি দুঃখ পেতেই জন্মেছি, আনন্দও খুঁজে পাই।
আমি হাহাকার করি, কিন্তু হাসিও ছড়াই। কারণ আমি—মানুষ।

আমি ভয় পাই, আমি আশা করি, আমি লড়াই করি।
আমি ক্ষয়প্রাপ্ত, আমি পুনর্জন্মের খোঁজ করি। কারণ আমি—মানুষ।

আমার সবই অসম্পূর্ণ, সবই দ্বন্দ্বময়, সবই জীবন্ত।
কারণ আমি—মানুষ।

Comments

    Please login to post comment. Login