Posts

কবিতা

শূন্য কুঠির

January 21, 2026

সুকান্ত সোম

222
View

শূন্য কুঠির বুঝি তার ভাঙল বেলা দুঃখে,
দূরের পথের পথিক কি না হাত উঁচিয়ে দেখে।
ভরল বুঝি শূন্য কুঠিরখানা আচমকা প্রেমে,
স্বপ্ন যে তারও বুকে খেলা করে শত বছর থেমে।

পথে ছিল কত পথিক, এখন দুর্বা ঘাসে ঢাকা,
অনেক দিনই আসেনি কেউ, দেয়নি পথে দেখা।
পাশেই কত কাঁচা-পাকা ফসল বুক উঁচিয়ে ফলে,
জমির আইলে কতজনই পথিক বেশে চলে।

এলো না কেউ সারতে এ ঘর একবার আপন করে,
শত বছর আগে মরার কালে সেই যে গেল ছেড়ে।
আমি কুঠির বয়স হইল, শূন্য বুকে থাকি,
শূন্যতারই পরান জুড়াই মিঠা বাতাসে ডাকি।

Comments

    Please login to post comment. Login