শুকনো নদীর কান্না থাকে,
দেখে না কেউ;
জলভরা নদীর কান্নায়
উছলে পড়ে ঢেউ।
শুকনো নদীর আপন কেউ
রয়ে না পাশে,
খড়খড়ি ওঠা মাটির ঢিলা
পথিক যায় পিষে।
জলভরা নদী দুকূল ভাসায়,
চুম্বনে ভাঙে পাড়;
জীবন করে উথাল–পাতাল,
স্বপ্ন গড়ে আবার।
শুকনো নদী ঊষর ভূমি,
পড়ে থাকে চর;
উজাড় করে দিল সবই,
বলল—কষ্ট জীবনভর।
স্বপ্ন ছিল, আশা ছিল,
ভরবে জীবন জলে;
পাড়ের পরে ভাঙে পাড়,
শুকনো নদী রইল পড়ে।
জলভরা নদী একদিন
শুকনো হবে—থাকবে না ঢেউ;
শুকনো নদীর কান্না থাকে,
বুঝে না তো কেউ।