২০২৬ সালের ডিলান থমাস প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে সোয়ানসি ইউনিভার্সিটি। ২৩ জানুয়ারি এই তালিকা ঘোষণা করা হয়েছে। প্রতি বছর ৩৯ বছর বা তার কম বয়সী লেখকের লেখা ইংরেজি ভাষায় প্রকাশিত সেরা সাহিত্যকর্ম কে পুরস্কারটি দেওয়া হয়।
এবারের দীর্ঘ তালিকায় যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাকিস্তান এবং নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের লেখকরা জায়গা পেয়েছেন। ১৯ মার্চ সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে এবং ১৪ মে সোয়ানসিতে আন্তর্জাতিক ডিলান থমাস দিবসে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী লেখক পাবেন ২০ হাজার পাউন্ড।
উল্লেখ্য, ওয়েলশ এর সোয়ানসিতে জন্মগ্রহণকারী কবি এবং লেখক ডিলান থমাসের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে। গত বছর ফিলিস্তিনি লেখক ইয়াসমিন জাহের ‘দ্য কয়েন’ উপন্যাসের জন্য এই পুরস্কার পান।
২০২৬ সালের ডিলান থমাস প্রাইজের দীর্ঘ তালিকা নীচে দেওয়া হলো:
১. হ্যারিয়েট আর্মস্ট্রং - ‘টু রেস্ট আওয়ার মাইন্ডস অ্যান্ড বডিজ’ (উপন্যাস)
২. ইসাবেল বাফি - ‘ক্যাওটিক গুড’ (কবিতা)
৩. কলউইল ব্রাউন - ‘উই প্রিটি পিসেস অব ফ্লেশ’ (উপন্যাস)
৪. সাশা ডেবেভেক-ম্যাককেনি - 'জয় ইজ মাই মিডল নেম' (কবিতা)
৫. সুজানা ভি. ইভান্স - ‘আন্ডার দ্য ব্লু’ (কবিতা)
৬. শন হিউইট - ‘ওপেন, হেভেন’ (উপন্যাস)
৭. কানজা জাভেদ - 'হোয়াট রিমেইন্স আফটার অ্যা ফায়ার' (ছোট গল্প)
৮. এস্থার ইফেসিনাচি ওকোনকো - ‘দ্য টিনি থিংস আর হেভিয়ার’ (উপন্যাস)
৯. ডেরেক ওউসু - ‘বর্ডারলাইন ফিকশন’ (উপন্যাস)
১০. ইসা কুইন্সি - এবসেন্স (উপন্যাস)
১১. সাবা স্যামস, 'গাঙ্ক' (উপন্যাস)
১২. ভেনেসা সান্তোস - 'মেক অ্যা হোম অব মি' (ছোট গল্প)