Posts

গল্প

কোটা আন্দোলনে আমি

January 28, 2026

Mahin

75
View

আজ সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। টিভিতে দেখলাম গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা আন্দোলনে নেমেছে। আম্মু আজ প্রাইভেটে যেতে নিষেদ করলো কিন্তু আমি শুনলামনা। রাস্তায় গিয়ে দেখলাম অনেকেই আন্দোলনে নেমেছে। আমি ভাবলাম কাল আমিও আন্দোলনে যোগ দিবো। প্রাইভেট শেষে যখন আমাদের কলেজের সামনে আসলাম তখন হঠাৎই পুলিশরা ছাত্রদের উপর গুলি করতে শুরু করলো। আমার সামনেই আমার কলেজের বড় ভাই সুমনের বুকে গুলি লেগে রাস্তায় পড়ে গেল।সবাই ছোটাছুটি করে পালাতে লাগলো। হঠাৎ মনে হলো একটি শব্দ আমার দিকে দ্রুত গতিতে আসলো আর আমি আমার জ্ঞ্যান ঐখানেই হারিয়ে ফেলি। আমার জ্ঞ্যান ফেরার পর আমি নিজেকে একটি কবরস্থানে আবিষ্কার করলাম। দেখলাম অনেকগুলো কবরে গণকবর দেওয়া হচ্ছে। একটি কবরে সেই সুমন ভাই। কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারলামনা যখন দেখলাম সুমন ভাইয়ের পাশে আমাকে সোয়ানো হলো।।। 
 

Comments

    Please login to post comment. Login