Posts

নিউজ

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু একুশে বইমেলা, কমছে স্টলভাড়া

January 28, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
18
View

একুশে বইমেলার আয়োজন নিয়ে অবশেষে অনিশ্চয়তার অবসান হয়েছে। চলতি বছরের একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে। পাশাপাশি এবারের বইমেলায় স্টলের ভাড়া ২৫ শতাংশ কমানো হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের আবেদনের ভিত্তিতে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে বইমেলায় স্টলভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, বাংলা একাডেমি ভাড়া পুনর্নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বইমেলা পরিচালনা কমিটি শিগগিরই বিষয়টি নিয়ে বিস্তারিত ঘোষণা দেবে।  

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, প্রকাশকদের অনুরোধে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের পর মেলা আয়োজনের বিষয়ে তিনি জানান, এটি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্ধারিত সময় অনুযায়ী একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে। 

এদিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মো. আবুল বাশার ফিরোজ শেখ স্টলভাড়া কমানোর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, পবিত্র রমজান এবং বাড়তি ব্যয়ের চাপ প্রকাশকদের জন্য বইমেলায় অংশগ্রহণকে কঠিন করে তুলেছিল। এ বাস্তবতায় সরকার ভাড়া কমানোয় আমরা স্বস্তি পেয়েছি।  

Comments

    Please login to post comment. Login