...আপেল, কী নিপাট সবুজ!
তোমার ছেলেবেলার মতো,যেখানে কোনো অভিযোগ ছিল না।
যদি তুমি পায়ের জায়গায় আপেল কল্পনা করো,
আর ভাবো, জীবন তো এমনই, টুকরো করে কাটা,
তারপর একটি ফলের মতো ফিরে আসে দৃষ্টিতে।
যদি হাসপাতালে শুয়ে তুমি বোঝো,মানুষ মরতে চায়, কিন্তু মরতে দেয় না জীবন!
তোমার পাশে বসে থাকা লোকগুলো হয়তো ভালোবাসেনা,তবুও তারা আপেল এনেছে এইটুকুই যথেষ্ট।
তুমি তখন একটা কথাও বলো না,
শুধু তাকিয়ে থাকো টেবিলের উপরে রাখা সবুজ আপেলের দিকে,আর মুচকি হাসো।
সময় ভূলে যায় সব,কিন্তু আমরা যে ভূলতে পারিনা,সেটাই শাস্তি।
15
View