Posts

নিউজ

ড্যানিয়েল ক্রাউসের 'অ্যাঞ্জেল ডাউন' অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা

January 29, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
33
View

মার্কিন লেখক ড্যানিয়েল ক্রাউসের ভৌতিক উপন্যাস 'অ্যাঞ্জেল ডাউন' অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

ক্রাউসের এই উপন্যাসে প্রথম বিশ্বযুদ্ধের পাঁচজন সৈনিকের গল্প বলা হয়েছে। বইটি গত বছর অ্যাট্রিয়া বুকস থেকে প্রকাশিত হয়। সমালোচকরা এটিকে যুদ্ধ কাহিনীর বইগুলোর মধ্যে একটি অসাধারণ বই হিসেবে অভিহিত করেছেন।    

অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা রন হাওয়ার্ড এবং চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক ব্রায়ান গ্রেজার প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থা ইমাজিন এন্টারটেইনমেন্ট এই সিনেমাটি তৈরি করছে।   

এর আগে ক্রাউসের ২০২৩ সালের উপন্যাস ‘হোয়েলফল’ অবলম্বনেও একই নামের একটি সিনেমা তৈরি করেছে ইমাজিন এন্টারটেইনমেন্ট। ছবিটি পরিচালনা করেছেন ব্রায়ান ডাফিল্ড এবং এতে অভিনয় করেছেন হলিউড তারকা অস্টিন আব্রামস, জশ ব্রোলিন ও এলিজাবেথ শু। ছবিটি চলতি বছরের ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

এদিকে ডেডলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী ক্রাউস বলেছেন, ইমাজিন এন্টারটেইনমেন্টের সঙ্গে ‘হোয়েলফল’ তৈরির একটি আনন্দদায়ক অভিজ্ঞতা আমার হয়েছিল। তাই যখন 'অ্যাঞ্জেল ডাউন' এর কথা এলো, তখন আমি কেবল ইমাজিনের সঙ্গেই এটি করতে চেয়েছি।

উল্লেখ্য, ড্যানিয়েল ক্রাউস ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের মিডল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি আইওয়ার ফেয়ারফিল্ডে বেড়ে ওঠেন। ২০০৯ সালে তার প্রথম উপন্যাস ‘দ্য মনস্টার ভ্যারিয়েশনস’ প্রকাশিত হয়। এ পর্যন্ত তিনি ২২টি উপন্যাস লিখেছেন। এছাড়া তিনি ৩টি গ্রাফিক নভেল এবং একটি ননফিকশন বই লিখেছেন।  

Comments

    Please login to post comment. Login