Posts

কবিতা

জীবন চলে

January 30, 2026

Saiful Islam

48
View

জীবন চলে এলোমেলো,

মন চলে যায় মনের খোঁজে ,

দেহ চলে তার সুখ বুঝে,

মুখ চলে সে মন জোগাতে,

মাথা চলে জগৎ জুড়ে ,

আঁখি চলে রঙ্গিন নেশায়,

নাক চলে যায় নাক গলাতে,

কান চলে যায় কানাঘুষায়,

বাহু চলে কাজের নেশায় ,

পা চলে যায় দূর-তেপান্তরে,

মানুষ চলে  তার হুঁশ জ্ঞানে।

Comments

    Please login to post comment. Login