Posts

কবিতা

আপোষহীনার অন্তিমযাত্রা

January 31, 2026

Kamal Parvez

81
View

ফজরের আজানের ধ্বনি শেষ 
পাখির কিচিরমিচির আওয়াজ 
ঘন কুয়াশায় ভোরের আকাশ 
আলো উঁকি দিচ্ছে তো দিচ্ছে না 
আবার কুয়াশায় আলোকে ধরছে চেপে 
কনকনে শীতে ঘুম ভাঙ্গছে তো ভাঙ্গে না 
নিস্তব্ধ কক্ষ, নিঃশ্বাস প্রশ্বাস 
থেমে থেমে যায়...
দীর্ঘ পথের দীর্ঘশ্বাস এখানেই থমকে দাঁড়ায়। 
তবু যেন আপোষহীন হতে চেও না নিঃশ্বাসের সাথেও 
কবে সেই ঘর থেকে বেরিয়ে আসলে 
দীর্ঘ পথ পাড়ি দিতে জীবনযুদ্ধের কাতারে 
সারি সারি জনযোদ্ধারা হেঁটে ছিল তোমার তরে 
ভোরের আকাশ সেদিন তাকিয়ে ছিল ক্লান্তিহীন এক নাড়ীর দিকে 
শাড়ির আঁচল বেঁধেছিলে কোমরের খোঁচায় 
টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া 
এপার থেকে ওপারে  তেপান্তর পায়ে ছিল চপল
কুয়াশায় সূর্য ঢেকেছিল অংগে ঢাকা পাতলা শাল 
কালবৈশাখী ঝড়ের গতিতে চেপে ধরে ছিল পথ
রাজপথের সেই স্লোগানে স্লোগানে হেঁটেছিলে
হাজারো বুলেটের হুমকি কন্ঠরোধ দমাতে পারেনি,
তবু তোমার পথচলা গন্তব্যহীন বাধাহীন 
কতটা পথ পেরিয়ে হাসি ফোটালে হাজারো ফুলের 
কৃষ্ণচূড়া রাঙিয়ে দিল এই জন্মভূমিটাকে
নিস্তব্ধ বাকরুদ্ধ কারাগারে অন্তঃজীবন 
মুক্তি নয় নিরবতায় প্রতিবাদের অনশন 
ক্ষোভের অনশন ভাঙাতে পারেনি কেউ 
না বলেই ঘুমিয়ে গেলে জাগলে না আর কখনো
অপেক্ষার প্রহর শেষ হয় না এই বাংলার 
আপোষহীন'র চিরবিদায় কোটি মানুষের হৃদয়ের খালেদা জিয়া।।

Comments

    Please login to post comment. Login