লেখকের সব লেখা পড়তে,
https://fictionfactory.org/contributor/4237
অদৃশ্য শেকড়, দৃশ্যমান সফলতা
সফল মানুষের সফলতা দেখতে ও চমৎকৃত হতে আমরা অভ্যস্ত। কতই না আগ্রহী হয়ে থাকি তাদের মত সফল হতে । ঈর্ষাও জাগে কখনো। কিন্তু এই সফলতার পেছনের পরিশ্রম, কষ্ট, ত্যাগ আমাদের চোখে সহসা পড়ে না-- যা সফল মানুষের অতীতে লুকানো থাকে। অতীত তো আর দেখা যায় না। সফলতার কারণে আজকের সফল মানুষটিকে মূল্যায়ন না করে তার অদৃশ্য অতীতের জন্য যদি মূল্যায়ন করা হত তাহলে সেই মূল্যায়ন অন্যরকম হতো। সফল ব্যক্তিকে অনেকে ভাবত ক্ষ্যাপাটে কিংবা পাগল। সফলতার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হতো।
আইসবার্গ (Iceberg, হিমবাহ) হলো বিশালাকার বরফের টুকরো যা মেরু অঞ্চলের সমুদ্রপৃষ্ঠে ভাসমান থাকে। আইসবার্গ বা হিমবাহের মাত্র ১০% অংশ পানির উপরে থাকে– যা দৃশ্যমান । আর এর ৯০% অংশ পানির নিচে ডুবে থাকে– স্বাভাবিক অবস্থায় যা মানুষের চোখে পড়ে না, অদৃশ্য।
সফলতার দৃশ্যটি হিমবাহের চুড়ার মত। যা দেখেই মানুষ বিস্মিত। আর সফলতার পেছনের পরিশ্রম, কষ্ট ও ত্যাগ– নিচে ডুবে থাকা আইসবার্গের সুবিশাল অংশের মত– যা চূড়ার অংশের থেকে ৯ গুন বড়। এই ৯ গুন শক্ত শেকড় ১ অংশ সফলতাকে দৃশ্যমান করে রাখে।
চোখকে চমৎকৃত করে এমনসব সফলতার পেছনের পরিশ্রম, কষ্ট ও ত্যাগের প্রকৃত ইতিহাস যদি অনেকে জানত তাহলে সেই সফলতা হয়ত তারা নিজের জীবনে
চাইত না। বলত, দরকার নেই ভাই আমার!
লেখকের সব লেখা পড়তে,
https://fictionfactory.org/contributor/4237
