Posts

কবিতা

সুখের আশায় (Premium)

January 31, 2026

Md Kamrul Islam

Original Author মোঃ কামরুল ইসলাম

0
sold
সুখের আশায়
✍️কামরুল ইসলাম শিমুল
***************************

পুরুষ হয়ে জন্মে নিয়ে
সুখের পিছে ছুটে,
সারা জীবন কষ্ট করেও
সুখ নাহি ভবে জুটে।

ছোটবেলায় বলতো সবাই
ভালো করে পড়ো,
ভালো করে পড়ে তুমি
সুখের জীবন গড়ো।

ভালো করে পড়ে যখন
পাঠ করিলাম শেষ,
ভাবছি তখন চরম সুখে
কাটবে জীবন বেশ।

কিন্তু একি! জীবন গতি
থামলো নতুন চাপে,
চাকরি করে আয়ের টাকায়
সুখকে সবাই মাপে।

চাকরি নিলাম আয় করিলাম
সুখতো খুঁজে না পাই!
সুখ মিলবে বলছে সবে
বাজলে বিয়ের সানাই।

বিয়ে করে সুখ খুঁজিতে
বউ আনিলাম ঘরে,
সুখের কথা ভুলেই গেলাম
বউয়ের হাতটি ধরে।

অফিস কাজে দিলে সময়
বউয়ের মুখ হয় ভারি,
ঘরে সময় দিলে বেশি
বস-এ মারে ঝারি।

বাবায় আমার ভাবে বুঝি
শশুরের কথায় চলি,
শশুর মশাই ভাবছে কেন
বাবার কথা বলি।

সংসারেতে অভাব যত
মিটাই সাধ্য মত,
সবার চাওয়া পূরণ করি
সদাই অবিরত।

চাপে চাপে জীবন প্রদীপ
নিভে আবার জ্বলে।
সুখ সেতো সোনার হরিণ
পাইবো কাকে বলে!

আমার আবার দুঃখ কিসের
আমার কিসের অভাব,
পুরুষ মানুষ করবে কষ্ট
এটাই সবার জবাব।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login