Posts

কবিতা

কেন্দ্রচ্যুতি

February 1, 2026

সুকান্ত সোম

180
View

সব কিছু দূরে সরে যায়,

সময় যখন ছোট হয়ে আসে।

কেন্দ্র প্রসারিত হয়— নিজের সব কিছু দূরে সরে যায়।

নিজের চাওয়া, নিজের পাওয়া গল্প হয়ে যায়;

স্বাদের স্বাধীনতা পরাধীন হয়ে যায়।

নিশ্চিত মহাকাল

অনিশ্চয়তার পারদ তুলে ধরে।

ক্ষুদ্র, অথচ সমস্ত সত্ত্বা জুড়ে

ঘটে যায় মহাপ্লাবন—

ভাসিয়ে নিয়ে যায় অনেক দূরে।

নতুন অস্তিত্ব গজে ওঠে,

কেন্দ্র-অভিমুখ থেকে

ক্রমশ দূরে সরে যায়।

নিশ্চয়তা যখন প্রসারিত হয়,

কল্পনার ধারা শুরু হয়ে যায়।

কেন্দ্র থেকে

সব কিছু ধীরে ধীরে দূরে সরে যায়।

Comments

    Please login to post comment. Login